মনসুকা এলাহাবাদ ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে বলে জানা যাচ্ছে । প্রথম একজন ব্যক্তি তার টাকা তুলতে গিয়ে জানতে পারেন যে তার টাকা মিলেছে না । কতৃপক্ষ কে তা জানানো হলে বলেন আপনি হয়ত তুলে নিয়েছেন । এই সমস্যা জানা জানি হবার পর বহু গ্রাহক তার একাউন্ট চেক করতে দেখেন অনেকের একই ভাবে টাকা উধাও হয়ে গেছে । কিভাবে এমন ভাবে টাকা উধাও হয়ে গেল । ব্যাঙ্ক ম্যানেজার তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি । কিছু মানুষ তথ্য রটাচ্ছেন যে এই ব্যাঙ্ক কেন্দ্র সরকারের থেকে এসেছে । আরো কেন্দ্র সরকারের আধার লিঙ্ক যোগ করিয়ে তারা টাকা তুলে নিচ্ছে । কিভাবে টাকা উধাও হয়ে যাচ্ছে সঠিক কারণ না জানা গেলেও গ্রাহকদের অভিযোগের তীর ব্যাঙ্ক ম্যানেজার এর দিকে।
তবে এই ব্যাঙ্কের বহু দিনের একটা বাজে অজুহাতে আরো একটা সমস্যা তৈরি করে রাখেন । সাত বছর ধরে ভাল্লুকের জ্বরের মতোই আপডেট মেসিন এর জ্বর হয় । বাজে অজুহাত হল "মেসিন খারাপ আপডেট করা যাবে না" । আর সমস্যাটি হল বহু দিন আপডেট না দিয়ে সমস্যা তৈরি করে রেখেছেন । যার ফলে বহু দিন আপডেট না দেওয়ার কারনে একাউন্ট থেকে টাকা চুরি গেলেও সহজে গ্রাহকরা বুঝতে পারেন না । কিন্তু সব গ্রাহক যে তার টাকার হিসাব রাখেন না তা তো নয় । অনেকে যারা হিসাব রেখেছেন তাদের টাকায় গরমিল হচ্ছে ।
সেই কারণে গ্রাহকরা ভীষন রকম ক্ষুদ্ধ । সোমবার পয়লা জানুয়ারি ছুটি 2রা জানুয়ারি বহু গ্রাহক একাউন্ট চেক করবেন এবং বিক্ষোভ জানাবেন বলে জানা যাচ্ছে ।
Tags
Ghatal