ঘাটালের মনসুকায় বেরার ঘাটে লোহারপুল উদ্বোধন হলো আজ

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আজ দুপুর বারোটার সময় বেরার ঘাটের উপর লোহার পাইপ দ্বারা নির্মিত পোল উদ্বোধন করলেন মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের মাননীয়া প্রধান রাত্রি পণ্ডিত মহাশয়া।
আরও জানা যাচ্ছে যে আজ পোল বা সেতুর ওপর দিয়ে যে সমস্ত গাড়ি বা মানুষ পার হবেন তাদের কোনো শুল্ক নেয়া হবে না।এই প্রথম ঝুমি নদীর উপর একটি লোহার পাইপ দ্বারা পোল বা সেতু তৈরি করা হল।এই সেতুটি বেশ শক্ত পোক্ত এবং দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করছেন বহু মানুষ।

খুব সহজে এই পোলের উপর ভারি ভারি গাড়ি পার হতে পারবে বলে অনুমান করা যায়। বন্যার সময় এই অক্ষত থাকবে বলে ধারণা করা যায় ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।

এই পোলের উপর রাতের জন্য সুন্দর ইলেকট্রিক বাতি লাগানো হয়েছে। রাতে দারুন সুন্দর দেখতে লাগবে।রাতে পোলের সৌন্দর্য আরো দারুন লাগছে। আলোকিত বর্নের ছটায় সেজে উঠছে বেরার ঘাটের পোল।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar