লন্ডনে এবার বাংলার জয় জয় কার বহু মানুষ বিভিন্ন কাজে বাংলা থেকে গিয়ে লন্ডনে বসবাস করছেন সেটি কর্মসূত্রে হোক বা অন্য কোন কারণে হোক। সেটি পশ্চিমবাংলা বা বাংলাদেশ যাই হোক না কেন বাংলা ভাষী মানুষরা লন্ডনে গিয়ে বসবাস করছেন । একটি সংস্থা সার্ভে করে জানিয়েছেন যে লন্ডনের মোট বাহাত্তর হাজার মানুষ বাংলা ভাষায় কথা বলেন ভাববার বিষয় এই যে লন্ডনে বসবাসকারী বিভিন্ন মানুষদের মধ্যে ইংরেজি ভাষার পরে রয়েছে বাংলা ভাষা। আবার লন্ডনে বসবাসকারী ব্রিটিশদের মধ্যে তিন শতাংশ মানুষ এই বাংলা ভাষায় কথা বলতে পারেন সেই কারণে লন্ডনে দ্বিতীয় ভাষা রূপে বাংলাকে নির্বাচিত করা হয়েছে প্রসঙ্গত বলা যায় অষ্ট্রেলিয়াতে বাংলা ভাষাকে একটি বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্ভবত অস্ট্রেলিয়াতেও বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দিয়ে স্কুলের পাঠ্যক্রমের বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাও গর্বের সাথে বলা যায় যে পৃথিবীর বিভিন্ন স্থানে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। হয়তো আপনি পৃথিবীর যে দেশে যাবেন বেশিরভাগ দেশেই কোন না কোন স্থানে বাঙ্গালী দেখা মেলে। এ প্রসঙ্গে আরও বলা যায় যে জাপানিরা এত নিয়মনিষ্ঠ সহানুভূতিশীল একত্রিত করার পেছনে একজন বাঙালি হাত রয়েছে। বাঙালি এবং বাঙালি জাতি বিদেশে একটি মর্যাদার বিশেষ স্থান অধিকার করে রেখেছে। তবে যাই হোক লন্ডনে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুবই গর্বের এবং আনন্দের । তাই সবশেষে সেই গানটার কথা মনে পড়ে বল বল বল সবে শত বীণা-বেণু-রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।
Tags
World News