মনসুকা ঝুমি নদীর ওপর পাকার ব্রিজ তৈরীর জল্পনা-কল্পনা বহুদিনের। বামফ্রন্টের আমল থেকে নদীর উপর ব্রিজ তৈরীর হবার গল্প মানুষ শুনে শুনে মানুষের কান পেকে গিয়েছে । মনসুকা ঝুমি নদীর উপর পাকা ব্রিজ হওয়ার জন্য বহুবার মাটি পরীক্ষা করা হয়েছে বহুবার মানুষের সই সংগ্রহ করা হয়েছে বহুবার বহু নেতা নেত্রী এসে বলে গিয়েছেন যে তারা মনসুকায় ঝুমি নদীর উপর পাকা ব্রিজ করে দেবেন।
গত ৪ঠা জানুয়ারি বিদ্যাসাগর মেলা উদ্বোধন করতে এসেছিলেন গ্রাম পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মহাশয় । সাথে সাথে অপরদিকে ৩রা জানুয়ারি থেকে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব চলছিল।
এই উৎসব চলাকালীন ৪ঠা জানুয়ারি গ্রাম এবং পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিদ্যাসাগর মেলা উদ্বোধন করতে এসে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী উৎসব চলাকালীন মনসুকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন। মনসুকা স্কুলে আসার পথে ঝুমি নদী পার হওয়ার সময় তিনি লক্ষ্য করেন নদীর ওপর বাঁশের সাঁকো রয়েছে।
তখন তিনি জনসম্মুখে ঘোষণা করেন যে এই নদীর উপর পাকা ব্রিজ তৈরি করে দেবেন। এবং তাতে যা যা করলে কাজটি সম্পন্ন করা যাবে তা তিনি লক্ষ্য নজর দেবেন বলে আশ্বাস দিয়েছেন।কাল ৭ই জানুয়ারি দুপুরে শঙ্কর দোলুই মহাশয় মনসুকা স্কুলের নিকট থেকে মনসুকা বানেশ্বর শিব মন্দির পর্যন্ত রাস্তার চওড়া পরিমাপ করে দেখছেন যে কতটা পরিমাণ রাস্তা বের হতে পারে।
কিছু মানুষের আবেদন করেছেন যে এই ব্রিজটি শিবতলার নিকট দিয়েই করতে হবে। অনেকে মতে শিব তলা দিয়ে ব্রিজ করা সম্ভব নয় । আবার অনেকে বলেছেন এসব অনেক দেখলাম বিশেষ বিশেষ সময়ে মনসুকার ব্রিজ হবে এই কথাটা উঠে।
তবে এই ঝুমি নদীর উপর পাকা ব্রীজ হবে কি না আমাদের কাছে সঠিক তথ্য নেই। ঝুমি নদীর উপর কার্যতঃ ব্রিজ হবে কি না তা ভবিষ্যত বলবে। যদি হয় তাহলে সাধারণ মানুষের ভীষণ উপকার হবে।
Tags
Ghatal