ঘাটালের মাস্টারপ্ল্যানের টাকা এসেছিল কিন্তু লুট হয়ে গেছে এমনটাই বললেন সায়ন্তন বসু।বুধবার ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘাটাল থেকে একথা বলেন রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
এনআরসির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবং তিনি একটি কর্মী সভা করেন। সেখানে তিনি সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে এমন কথা তুলে ধরলেন। তিনি উল্লেখ করেন যে ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘাটালের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে দেখাবেন কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও সেই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হয়নি। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘাটালে মাস্টারপ্লান করে দেবেন কথা দিয়েছিলেন কিন্তু নয় বছরেও তা হলো না , আরো বললেন মাস্টার প্ল্যানের জন্য টাকা এল এবং টাকা লুট হয়ে গেল। একদিনে কর্মসূচিতে সন্তানের সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য্য সহ একাধিক বিজেপি নেতা কর্মী।
Tags
Political