গতকাল ৪ঠা মার্চ (২০২০) বিকাল ৪টায় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মানবতার অন্যতম মুখ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বি - শত জন্মবর্ষ পালন করা হলো।
বাংলা সমাজ ও সাহিত্যে নবজাগরণের আলােকপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বি - শত জন্মবর্ষে তাঁকে শ্রদ্ধা ও স্মরণের উদ্দেশ্যে বিদ্যাসাগর মহাশয়ের সাহিত্য ভাবনা ও সমাজ ভাবনা বিষয়ক মনােজ্ঞ আলােচনা সভার আয়ােজন করা হয়েছিল ।
এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন মনসুকা ফতেপুর থেকে প্রকাশিত আন্তর্জাল পত্রিকার উদ্যোক্তাগণ। এই আলােচনা সভায় অংশ নিয়েছিলেন এই সময়ে বিদ্যাসাগর চর্চায় নিবেদিত প্রথিতমশা সাহিত্যিক ও অধ্যাপকগণ ও অন্যান্যরা তারা হলেন- মুখ্য আলােচক সম্মাননীয় উমাশংকর নিয়ােগী , বিশিষ্ট প্রাবন্ধিক সম্মাননীয় সুকান্ত সিংহ ,বিশিষ্ট আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জী, সম্মাননীয় জয়ন্ত কুমার পাল , প্রধান শিক্ষক , মনসুকা এল . এন . হাইস্কুল, ও অনান্য বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিত ছিলেন।
পত্রিকা সম্পাদক সুশান্ত বাবু বলেন - ২০১৬ সাল থেকেই মনসুকার বেশ কিছু মানুষের চোখ রাঙানি উপেক্ষা করেই আমরা সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি , আজও তার ব্যাতিক্রম হয়নি । তবুও আমাদের অনুষ্ঠান সফল হয়েছে। এই অনুষ্ঠানটিতে মনসুকা এল . এন . হাইস্কুল, খাসবাড় হাই স্কুল, ও প্রমোদ দাশ হাই স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল ।
ছাত্র ছাত্রীদের অভিমত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বিদ্যাসাগর সম্পর্কে বহু অজানা তথ্য জানা হয়েছে। তারা জানিয়েছে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি তাদেরকে দারুন ভাবে সমৃদ্ধ করেছে।

Tags
Education