মনসুকায় দু'দিনে দুই ব্যক্তির সাপে কামড়ে মৃত্যু হল

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকায় দু 'দিনে দুই ব্যক্তির সাপের কামড়ে মৃত্যু হল। বৃষ্টির ফলে সাপের প্রাদুর্ভাব বাড়ছে এলাকায়। সব সময় সর্তকতা অবলম্বন করুন।

সাপের কামড়ে আজ বিকালে মৃত্যু হল ফতেপুর গ্রাম এর এক দশম শ্রেণীর ছাত্রের। ছেলেটির নাম শুভেন্দু সামন্ত। বাড়িতে বই পড়তে গিয়েই সাপে কামড়েছে সম্ভবত শুভেন্দুকে কালাচ সাপে কামড়েছে বলেই অনুমান। ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এ ছাড়াও গতকাল দক্ষিণ খড়কপুর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্যক্তির নাম সনাতন হাজরা। ব্যক্তির বয়স প্রায় 50 বছর। বাদাম জমিতে সাপে কামড়েছে কিনা বুঝতে পারেননি। ওনাকেও ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে মৃত্যু ঘটে। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে অনুমান।

এমন দিনে সাপে কাটা রোগীর প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। তাই সতর্ক থাকুন এবং রাতে লাইট ব্যবহার করুন।

(ছবি ও তথ্য পাঠিয়েছেন সুশান্ত আদক)

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar