গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় চীন সেনার অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হন।
আজ নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ঘাটাল মনসুকায় তৃণমূলকংগ্রেসের উদ্যোগে এক মৌনমিছিল অনুষ্ঠিত হল।
এই মিছিল থেকে অমর বীর জওয়ান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের পরিবারকে সমবেদনা জানানো হয় বলে জানা গেছে।
এই মৌন মিছিলের পুরোভাগে ঘাটালের বিধায়ক শংকর দোলই মহাশয় ছিলেন । এছাড়া এই মৌন মিছিলে ঘাটাল ব্লকের ৩ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কিংকর পন্ডিত মহাশয় ছিলেন।