গত শনিবার রাতে মনসুকার ২গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচক এলাকায় দুই পাটির মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুই জন ব্যক্তি ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন স্বদেশ মন্ডল ও হারাধন হাজরা।
কোন একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যাক্তির মধ্যে বচসার সৃষ্টি হয় পরে ধীরে ধীরে ঘটনাটি পার্টি গতভাবে মোড় নেয়।ফলে ঐ দিন রাতে দুই পাটির মধ্যে ব্যাপক ইট ছোঁড়া ছুড়ি মারামারির সৃষ্টি হয়।
তবে গোষ্ঠী দ্বন্দ্বও হতে পারে। বিধায়ক শংকর দোলাই মহাশয় স্বদেশ মন্ডল ও হারাধন হাজরা কে দেখতে হাসপাতালে যান এবং বেশ কিছু সময় ধরে তাদের সঙ্গে কথা বলেন।
মনসুকা ২গ্রাম পঞ্চায়েতের রামচক এলাকাটি বেশ স্পর্শকাতর এলাকা। এই এলাকায় গত কয়েক বছর ধরে প্রায়শই এমন ঘটনা ঘটে চলেছে। ঘাটাল থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

Tags
Political