।। তোকে ভালোবেসে ।।
...সুশান্ত আদক
আমাকে এখনো মনে আছে তোর?
যত্ন করে পড়িস আজও আমার কবিতা গুলো ?
নাকি সবই ভাসিয়েছিস ঝুমি নদীর জলে
প্রেম-সোহাগ-আদর জড়ানো খাতা!
হেমন্ত কাল, বিকেল বেলা এখনো সাজে রোজ
আমাদের সেই জল-বাউশার ফুল
মনের মাঝে গুনগুন বাজে কুমার শানুর গান
যেখানে আমাকে টেনেছিলি কাছে তুই
এসব হয়তো ভুলে গেছিস এখন
বেশ তো আছিস নতুন প্রেমিক সাথে
ভবঘুরে আমি, ঝুমি বুকে খুঁজি কবিতা কবিতা নুড়ি
তাই দিয়ে রোজ পদাবলীরা সাজে
সাঁঝের আলোয় মন বাউলের সুরে
খেয়াল করিস তোর গলিটার কাছে
একটা বেকার প্রেমিক কিংবা কবি
আজও দাঁড়ায়;
ফিকে স্বপ্নের ফানুস উড়ে আকাশে
রাত্রি বাড়ে;
হাড় হিম শীতে ঝাপসা কুয়াশা ঘনায় চতুর্দিকে
Tags
Literature
