দীর্ঘগ্রামে সাংবাদিককে পিটিয়ে মারার চেষ্টা

ঘাটাল স্থানীয় সংবাদ এর রিপোর্টার কুমারেশ চানকের উপর হামলা হয় গতকাল রাতে । গতকাল রাতে ১০টা নাগাদ বাইক সারিয়ে বাড়ি ফেরার পথে কয়েক জন দুস্কৃতি তাকে মনসুকা ঘোড়ুইঘাট চাতালের নিকট ধরে বেধড়ক মারধর করে। কোনক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে মাঠ দিয়ে ছুটে পালিয়ে আসতে সক্ষম হন কুমারেশ বাবু।

তবে তাঁকে তাঁর স্থানীয় সংবাদের রিপোর্টাররা ঘাটাল মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

কুমারেশ বাবু ফেসবুক লাইভে জানান তাঁকে যারা মারধর করেন তারা বলেন যে "প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় এর বিরুদ্ধে সংবাদ তৈরি কেন করেছিস তোকে আজ মেরেই ফেলবো"।

কুমারেশ বাবু জানান শংকর দোলাই মহাশয় এর অনুগামীর এই কাজ করেছে। শংকর দোলাই মহাশয় নিজেও এই ঘটনার নিন্দা করেছেন। সাংবাদিককে এই ভাবে মারধর করার জন্য চারিদিকে নিন্দার ঝড় উঠেছে।


Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar