স্কুল হয়নি পরীক্ষাও হয়নি তবুও পরীক্ষার ফিস ধার্য

গত বছর থেকে করোনা আবহে চলছে স্কুল বন্ধ । পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কোন ক্লাস হয়নি ।

 যদিও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু হয়েছিল কিছু দিনের জন্য । যেহেতু পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কোন ক্লাস হয়নি পরীক্ষাও হয়নি।

কিন্তু কেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফিস নেওয়া হচ্ছে ? এমন অভিযোগ আসছে কিছু কিছু স্কুলের অভিভাবকদের কাছে থেকে । তাদের মধ্যে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের নাম জড়িয়েছে। 


ঐ বিদ্যালয়ের একটি ষষ্ঠ শ্রেণীর হোয়াটসঅ্যাপে গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে সেখানে ফিস বাবদ ৭০০টাকা ধার্য করা হয়েছে। ৯জুন থেকে ফিস নেওয়া শুরু হবে অভিভাবকদের জানানো হয়েছে । এতে অভিভাবকরা ক্ষুব্ধ। তারা জানতে চেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের কি এমন নোটিশ দিয়েছেন ? 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar