বাহির সিংহপুরে বটতলা খেয়াঘাটে বাঁশের সাঁকো উদ্বোধন

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাহির সিংহপুর এলাকায় ঝুমি নদীর উপর বটতলা খেয়াঘাটের এবার বরাত পেয়েছেন প্রফুল্ল দোলই মহাশয়।


শক্ত বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। সেই সাঁকো পারাপারের জন্য চালু করা হয়েছে আজ। আজ বিকাল পাঁচটা নাগাদ গঙ্গাদেবীর পুজো করে প্রসাদ বিতরণ করে ফিতে কেটে পারাপার চালু করা হল । সবুজ ফিতে কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘোড়ুই মহাশয়া।


সঙ্গে উপস্থিত ছিলেন মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মন্ডল সহ মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মীবৃন্দ। ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে বাঁশের সাঁকোটিকে। উদ্বোধন এর সময় বহু সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar