সরস্বতী পুজোয় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজ মনসুকা তরুণ সংঘের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে আজ বিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হল।


এই গ্রাম্য এলাকায় অনেক গরীব দুস্থ মানুষ রয়েছেন তারা সঠিকভাবে ডাক্তার দেখাতে পারেন না। গ্রাম্য এলাকায় এমন অনেক মানুষ রয়েছেন শরীর অসুস্থ হলেও ডাক্তার দেখাতে পারেন না অর্থের অভাবে। তারা অনেক সময় শরীরের মধ্যে রোগ চেপে রাখেন। আর সেই রোগ নিয়েই স্বাভাবিক জীবনে চলার চেষ্টা করেন। কিন্তু রোগ শরীরের মধ্যে থাকলে স্বাভাবিক জীবন চলতে পারে না এই কথা ভেবেই নিজ মনসুকা নিউ তরুণ সংঘ ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প টি আজ দুপুর দুটো থেকে শুরু হয়েছিল। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তারবাবু ছিলেন ঘাটাল সুপার ফেসিলিটি হসপিটাল কর্মরত ডক্টর দেবদাস মাহাতো মহাশয়। স্থানীয় এলাকার ৪০ জন রোগীকে এই পরিষেবা প্রদান করা হয়েছে। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar