মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির

আজ ১৪ই মে মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই মহতী রক্তদান শিবিরটি শুরু হয়েছিল সকাল ১১ টা থেকে। এই রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ও.সি.) মাননীয় শ্রী দেবাংশু ভৌমিক মহাশয়।


মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক মাননীয় শ্রী অরুণ কুমার বেরা মহাশয় জানান আজ ঘাটাল মহাকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে মোট রক্তদাতা ছিলেন ৪০ জন । তার মধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ১৪ জন এবং পুরুষ রক্তদাতা ছিলেন ২৬ জন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সভাপতি মাননীয় শ্রী গণপতি সামন্ত মহাশয় (মনসুকা লক্ষীনারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)।

নতুন রক্তদাতা ছিলেন বেশ কয়েক জন। পুরানো ও নতুন রক্ত দাতারা রক্ত দান করে ভীষণ খুশি।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

Previous Post Next Post
Mansuka Khabar

বিজ্ঞাপন

Mansuka Khabar